Al-Wahi International Madrasah classroom event

Admissions open for 2026

Learning with faith, care, and confidence.

Al-Wahi International Madrasah prepares children through Islamic values, strong academics, guided discipline, creative activities, and caring mentorship.

Notice Half-yearly examination routine published for Classes VI-X.

About Al-Wahi International Madrasah

A Madrasha built for disciplined curiosity.

Al Wahi International Madrasa is a Sunnah-based trilingual educational institution where students are taught in Arabic, English, and Bangla. Our goal is to nurture children with strong Islamic values, excellent character, academic excellence, and practical life skills. We follow the Cambridge English Curriculum alongside authentic Islamic education, creating a balanced learning environment that combines modern knowledge with the teachings of the Qur’an and Sunnah. Special emphasis is given to English Speaking, Writing, Reading, and Communication Skills, helping students become confident and fluent users of the English language.

Our dedicated teachers focus on character development, moral values, discipline, creativity, and critical thinking. Students receive structured Qur’an learning, Islamic studies, daily Sunnah practices, and guidance for becoming responsible and successful Muslims.

Meet the administration
50+Students
96%Pass Rate
15Teachers
6Staff Members and Cleanliness
Chairman of Al-Wahi International Madrasah

চেয়ারম্যানের বাণী

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি সুন্নাহভিত্তিক ত্রিভাষিক (আরবি, ইংরেজি ও বাংলা) শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জ্ঞান, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলেছে।

আমাদের বিশ্বাস, শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং একজন আদর্শ মানুষ, সচেতন নাগরিক এবং আল্লাহভীরু মুসলিম গড়ে তোলার অন্যতম উপায়। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছি।

মহান আল্লাহ বলেন, ﴿وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا﴾ — “হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।” (সূরা ত্ব-হা: ১১৪)। এই মহান দোয়াকে ধারণ করেই আমরা শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণে উৎসাহিত করি।

রাসূল ﷺ বলেছেন, «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ» — “তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।” (সহীহ বুখারী)

আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীনি জ্ঞান, আধুনিক শিক্ষা, উত্তম চরিত্র ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হবে। এখানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, আরবি ভাষা শিক্ষা, ইসলামি আদব-আখলাক এবং সৃজনশীল চিন্তার বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

আমি অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হয়ে উম্মাহর জন্য কল্যাণকর শিক্ষার্থী গড়ে তুলবে—ইনশাআল্লাহ।

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ

“আমার সাফল্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই।”

চেয়ারম্যান
আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা

Principal Mufti Ibrahim Khalil

প্রিন্সিপালের বাণী

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد ﷺ وعلى آله وصحبه أجمعين.

জ্ঞান হলো আল্লাহ তাআলার এক মহান নিয়ামত। যে জ্ঞান মানুষকে তার রবের পরিচয় দেয়, উত্তম চরিত্রের শিক্ষা দেয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথ দেখায়, সেই জ্ঞানই প্রকৃত ইলম।

আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ঈমান, ইলম ও আমলের সমন্বয়ে নিজেদের জীবনকে আলোকিত করবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা কেবল পরীক্ষার খাতায় সফল না হয়ে, বরং কুরআনের বাহক, সুন্নাহর অনুসারী এবং উম্মাহর কল্যাণকামী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।

মহান আল্লাহ বলেন:

﴿هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ﴾

“যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে?” (সূরা আয-যুমার: ৯)

আমাদের প্রচেষ্টা হলো শিক্ষার্থীদের অন্তরে তাকওয়া, আদব, ইখলাস ও ইলমের প্রতি ভালোবাসা সৃষ্টি করা। কারণ আদবহীন জ্ঞান উপকার বয়ে আনে না, আর ইখলাসহীন আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না।

আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন এই প্রতিষ্ঠানকে খিদমতে দ্বীনের একটি গ্রহণযোগ্য মাধ্যম বানান এবং আমাদের সন্তানদের দ্বীন ও দুনিয়ার সফলতার অধিকারী করেন।

وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللّٰهِ

মুফতি ইব্রাহিম খলিল
প্রিন্সিপাল
আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা

Coordinator and Incharge Nurun Nahar Tonu

কো-অর্ডিনেটর ও ইনচার্জের বাণী

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি সুন্নাহভিত্তিক ত্রিভাষিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। একজন কো-অর্ডিনেটর ও ইনচার্জ হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়; বরং এটি একজন মানুষের চিন্তাধারা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি।

আমাদের লক্ষ্য এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবে, পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও আত্মবিশ্বাসী হবে। এ উদ্দেশ্যে আমরা আরবি, ইংরেজি ও বাংলা ভাষার সমন্বিত শিক্ষা, ক্যামব্রিজ কারিকুলাম, চরিত্র গঠন এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি। মহাসাহিত্যিক ম্যালকম বলেছেন-

“The future belongs to those who prepare for it today.” — Malcolm X

আজকের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণই আগামী দিনের সফল নেতৃত্ব সৃষ্টি করে। তাই আমরা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রতি ভালোবাসা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

মহান আল্লাহ বলেন,

﴿يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ﴾

“আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছে, তাদের মর্যাদা বহুস্তরে উন্নীত করবেন।” (সূরা আল-মুজাদালাহ: ১১)

আমি সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়াই আমাদের এগিয়ে চলার শক্তি। আমরা আশা করি, আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা এমন এক আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হবে, যেখান থেকে জ্ঞান, নৈতিকতা ও তাকওয়ার সমন্বয়ে গড়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব।

আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন।

নুরুন নাহার তনু
কো-অর্ডিনেটর ও ইনচার্জ
(জেনারেল ও ইংলিশ মিডিয়াম ব্যবস্থাপক)
আল ওয়াহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা

Academic programs

Deeni Excellence with Modern Education.

AL WAHI INTERNATIONAL MADRASAH

Integrated English Medium + Madrasah System

Integrated Academic Structure
Section Class Program
Foundation Pre-Play Primary Noorani
Foundation Grade Play Final Noorani
Quranic Reading Grade KG Primary Nazera
Quranic Reading Grade One Final Nazera
Hifzul Quran Grade Two Primary Hifz
Hifzul Quran Grade Three Intermediate Hifz
Hifzul Quran Grade Four Final Hifz
Revision Grade Five Complete Hifz Revision

Admission

Join the 2026 academic session.

Collect the admission form, submit required documents, attend the placement assessment, and meet our academic counselor for class selection.

1Submit application
2Placement assessment
3Guardian meeting
4Confirm enrollment

Fees

মাসিক প্রদেয়ের বিবরণ.

Campus life

Facilities that support the whole student.

Modern Labs

Physics, chemistry, biology, and ICT labs for practical learning.

Library

Reading zones, reference books, journals, and supervised study periods.

Health Care

On-campus first aid, wellness checks, and emergency guardian contact.

Clubs

Debate, robotics, language, art, music, science, and community service.